ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

উৎপাদনে ফিরল পার্বতীপুর বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্র

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

টানা দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার রাত থেকে উৎপাদন শুরু করেছে পার্বতীপুরের কয়লা ভিত্তিক বড়কুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রটি। রাত ৮টা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। রাত ৯টায় কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেন। তার ভাষ্য, যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১ম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব হয়েছে। রাত ৮টায় এই ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর জন্য দৈনিক ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। কয়লার সঙ্গে পাথর আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টায় ১ম ইউনিটটি বন্ধ হয়ে যায়। এখন কেন্দ্রটির প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় এবং পরিস্থিতি অনুকুলে থাকলে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া বা লোডশেডিংয়ের সম্ভাবনা নেই। বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভরশীল ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, এখন প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে।

লেখক