ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলার শ্রমিক রাজনীতির কেন্দ্রভূমি নামে খ্যাত পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  দিবসটি পালনে ব্যাটারী চালিত ভ্যান ও  রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রা। আজকের এই দিবসটি পালনে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম এ্যান্ড কমিউনিটি সেন্টারে।  উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারী চালিত ভ্যান ও  রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৩ হাজার শ্রমিক শ্রমিক এখানে সমবেত হন। সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে- স্লোগানে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

লেখক