ব্রেকিং নিউজ কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিতজয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানাছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিতজাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

উল্লাপাড়ায় গাছতলায় নবজাতকের মরদেহ উদ্ধার

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিত্যক্ত একটি ভিটার গাছতলা থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন গ্রামবাসী পরিত্যক্ত ভিটার পাশে যাওয়ার সময় গাছের নিচে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেটি একটি মৃত শিশুর দেহ। পরে বিষয়টি দ্রুত উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স একদিনের বেশি নয়। তবে শিশুটিকে মৃত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল, নাকি জীবিত অবস্থায় ফেলে রাখার পর তার মৃত্যু হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছে এমন নির্মম ঘটনায়। অনেকেই প্রশ্ন তুলেছেন-কোন অপরাধে এমন পরিণতি হলো একটি নিষ্পাপ শিশুর?

সচেতন মহল মনে করছে, সামাজিক লজ্জা, অবহেলা ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ গোপন করার প্রবণতা অনেক সময় এমন মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

লেখক