ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে ডেইরি খামারিদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আজ মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাহেব আহমেদ নাঈম, আতিয়ার রহমান, সোহেল মারুফ স্বপন, আফজাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮টি দলের মোট ৭২০ জন উপকারভোগীর মাঝে এলডিডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে এ ধরনের সহায়তা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং খামারিদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অনুষ্ঠানে প্রকল্পের সুফল সঠিকভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণেও অবদান রাখার আহ্বান জানানো হয়।

লেখক