ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

করুনা মোকামিয়া কামিল মাদ্রাসার সভাপতি হলেন সাবেক অধ্যক্ষ শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস

বরগুনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “করুণা মোকামিয়া কামিল মাদ্রাসা”-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ ও মোকামিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস । তাঁর নির্বাচিত হওয়ার খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

গত ৬ মে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  এক প্রজ্ঞাপনে জানা গেছে, দীর্ঘদিন শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস। একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে। মাদ্রাসার উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সভাপতি শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস বলেন, “করুণা মোকামিয়া কামিল মাদ্রাসাকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই।”

তিনি ধন্যবাদ জানান, সংসদীয় আসন বরগুনা-২ এর মাননীয় সংসদ সদস্য ও সরকার দলীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি (এমপি ) ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যারা তাকেই পদে মনোনীত করেছেন ।

এদিকে তাঁর সভাপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে মাদ্রাসাটি শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন দিগন্তে পৌঁছাবে।

লেখক