ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রতিনিধিদের নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিতের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে পেশার মর্যাদা রক্ষায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন  (ফারিয়া) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রাজবাড়ী ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজবাড়ী ম্যানেজার ফোরামের সভাপতি কমল কৃষ্ণ, ফারিয়ার  সহ সভাপতি জাকারিয়া,  সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা যারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি করি। আমাদেরকে  হাসপাতালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। এই পেশায় যারা আছে প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। অথচ পেশার দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি হতে হয়। আমরা দিনরাত পরিশ্রম করে জীবীকা নির্বাহ করি। আমাদের কর্মস্থান নিরাপদ রাখা সরকারের দায়িত্ব।

লেখক