ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রায়নগর ডিএস আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত খালিদ হাসান আরমান, শুভেচ্ছায় ভাসছেন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ডিএস আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান। তাঁর এ নির্বাচনে রায়নগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন, খালিদ হাসান আরমানের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।
স্থানীয়দের মতে, খালিদ হাসান আরমান দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে মাদ্রাসার সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং রায়নগর ডিএস আলিম মাদ্রাসার উন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

লেখক