ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জনকে জেলহাজতে প্রেরণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডপ্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ৬ নং মমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের মো. ফয়জার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) এবং হরিরামপুর ইউনিয়নের পূর্ব হোসেনপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (২১)।

পার্বতীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এছাড়া আটক অপর ৬ জনের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরও আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, মাদক নির্মূল এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক