ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ছাত্রশিবিরের ‘গুম-অপহরণের নাটক’ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাব্বির হোসাইন
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি :

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সরকারবিরোধী মিথ্যাচার প্রচার এবং ধর্ষণ ও নারী নির্যাতনসহ সকল ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরুড়া উপজেলা ও পৌরসভা শাখা

১৫ জুন দুপুরে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিস গেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি তৈকির আলম পাবেল ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ছাত্রশিবির পরিকল্পিতভাবে গুম-অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের ত্যাগকে হালকা করছে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে সরকারবিরোধী মিথ্যাচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধেরও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বক্তারা এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

লেখক