ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বরুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসাইন
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি :

বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৫ জুন) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম খালেদ, বয়স ১ বছর ৬ মাস। সে ওই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোশবাস (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বলেন, “খালেদের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। শিশুদের পুকুর-ডোবা-খালের পাশে একা ছেড়ে না দেওয়ার জন্য আমি সকল অভিভাবকের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পাশাপাশি স্থানীয়রাও শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

লেখক