ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) :

রাঙ্গামাটির সদর উপজেলায় রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই কর্ণফুলী নদী থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (২১জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নিহত মুক্ত বড়ুয়া (২৮) রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

তাঁর স্বামী অভিজিৎ বড়ুয়ার ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের পরিবার। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এলাকার এক শিশু নদীতে একটি মরদেহ ভাসতে দেখে, পরে বিষয়টি এলাকার লোকজনকে জানানো হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে ঘটনা’র সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী ও পরিবার মিলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত জানা যাবে।

লেখক