ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গ্রেনেড হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

রবিবার (২১ আগস্ট ২০২২) উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুপুর ২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন,যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান,যুগ্ন-আহবায়ক রাসেল আহমদ।

পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ কাচা,দপ্তর সম্পাদক আব্দুল আলীম।

উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনছার আহমদ,পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিলাল আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ।

লেখক