ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউয়িনের গ্রাম আদালতে মিলছে দ্রুত সেবা, সন্তুষ্ট এলাকাবাসী

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বগুড়ার মোকামতলা উপজেলার ৬ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত সপ্তাহের এক দিন শনিবার অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব-এর সভাপতিত্বে ও পরিচালনায় এই আদালত কার্যক্রম পরিচালিত হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষে এই আদালত নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।
গ্রাম আদালতের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রহমান এবং হিসাব সহকারী মোঃ মশিউর রহমান।
এছাড়াও বিচারপ্রার্থী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে আদালতের কার্যক্রমে বিচারিক সহায়তা প্রদানে অংশ নেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সদস্য শাহি নূর আলম, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম পলাশ, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ রেজাউল করিম, ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল ওয়াব এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমানা আক্তার।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের এমন নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে এলাকার ছোটোখাটো বিরোধ ও পারিবারিক বা সামাজিক কোন্দলগুলো স্থানীয়ভাবেই মীমাংসা করা সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন আদালতের ওপর মামলার চাপ কমছে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ন্যায়বিচার লাভ করছেন।

লেখক