ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

সরকারি নির্দেশনার অংশ হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের জন্য পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের পুরাতন দ্বিতল ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসাইন রাজু, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করাভ হয়।

লেখক