ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে বিনামূল্যে যুবদের এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা সদর উপজেলার বড়পুল মোড় সংলগ্ন আতিয়ার টাওয়ারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভার্চ্যুয়ালি এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রমুখ।

রাজবাড়ীতে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডি.ডি) চায়না ব্যানার্জী, সহকারী পরিচালক (এ.ডি) মো. মোফাজ্জেল হোসেন, জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মো. আতিক আহমেদ প্রমুখ৷

উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সরকার কাজ করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ সময় বগুড়াসহ সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, প্রকল্পটি এআইভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন এআই টুল ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারেন।

জানা গেছে, প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট এক হাজার ৬০০ প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। এ সময় ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা হবে।

লেখক