ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড

মো. মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে একজনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার কাপাইস এলাকায় মাদকসেবীরা প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগষ্ট) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় কাপাইস এলাকার হরমুজ আলী শেখের ছেলে হরযত আলী শেখ (৪০) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এএসআই কাজী ফিরোজ উদ্দিন এবং বেঞ্চ সহকারী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান,কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরোধী কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক সেবন ও বিক্রি করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

লেখক