ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপননওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসীকালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশকালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

​কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিক তদন্তের অংশ হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লেখক