ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে -আলোচনা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামসহ শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। ইউএনও শিক্ষকদের শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে, মাদক ও ডেঙ্গুমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।

লেখক