ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

রাজবাড়ী একাডেমীর দুইদিন ব্যাপী বাংলা উৎসব আয়োজন

রাজবাড়ী একাডেমীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী একাডেমীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এ এম মোমিনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম সফি, ডাঃ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী একাডেমীর সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন ।

অনুষ্ঠানের শুরুতে সকালে রাজবাড়ী একাডেমীর আয়োজনে দুইদিন ব্যাপী বাংলা উৎসব উপলক্ষ্যে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, যথাযথ ব্যবহার এবং শিশু কিশোরদের মনে ভাষার প্রতি অনুরাগ ও মনোযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হওয়া দুই দিন ব্যাপী উৎসবে বাংলা ভাষার ব্যাবহার, চর্চা, বিতর্ক, কুইচ, সাংস্কুতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। যা পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে শনিবার।

সংস্কৃতি প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্যে বলেন, সংস্কৃতির প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা অনেক বড়। এর প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা ও নিজস্বতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।আমাদের চারিপাশে মৌলবাদের আশফালন আমরা দেখতে পাচ্ছি। মৌলবাদের আশফালন মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে।

লেখক