ব্রেকিং নিউজ রাজবাড়ীতে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবনক্ষেতলালে টিসিবির পণ্য বিতরণ, ১১৫৯ পরিবার পেল সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যসুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধারগার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলনজাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম

ক্ষেতলালে টিসিবির পণ্য বিতরণ, ১১৫৯ পরিবার পেল সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ৫ নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ১৫৯ জন কার্ডধারীর মাঝে এসব পণ্য সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

টিসিবির নির্ধারিত প্যাকেজে ছিল ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১টি গোসলের সাবান ও ১ কেজি লবণ। পাঁচ ধরনের পণ্যের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয় ৪৭০ টাকা।

ক্ষেতলালের মেসার্স রফিকুল স্টোরের স্বত্বাধিকারী গোলাম রব্বানীর মাধ্যমে এসব পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে কার্ডধারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিম্ন ও স্বল্প আয়ের মানুষের নিত্যদিনের ব্যয় কিছুটা কমাতে টিসিবির এ কার্যক্রম সহায়ক ভূমিকা রাখছে।

লেখক