ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

লেখক