ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পুকুরের পাড়ে ছিল মোটরসাইকেল-জুতা-হেলমেট, নিখোঁজ ব্যবসায়ী

আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে রাতে ওষুধ কিনতে নিখোঁজ হয়েছেন জতিশ চন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী। কিন্তু ওই এলাকার এক পুকুর পাড় থেকে নিখোঁজ ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল-জুতা-হেলমেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উত্তর পাশের পুকুর পাড় থেকে এসব উদ্ধার করে পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ জতিশ চন্দ্র সরকার ওই ইউনিয়নের তরফবাজিত (মধ্যপাড়া) গ্রামের মৃত গঙাধর সরকারের ছেলে। তিনি সাদুল্লাপুর শহরে পোল্টি ও ডেইরি ফিড ও মেডিসিন ব্যবসা করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাত প্রায় সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান জতিশ। এরই মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ওষুধ কেনার জন্য আবার সাদুল্লাপুর আসেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এরই একপর্যায়ে সোমবার সকালে তরফবাজিত এলাকার সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন পুকুর পাড়ে জতিশ চন্দ্রের জুতা, হেলমেট ও ডিসকভার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে এসে পুকুরে খোঁজাখুঁজি করে কিন্তু জতিশ চন্দ্রকে পায়নি তারা।

নিখোঁজ জতিশ চন্দ্রের ভাতিজা কাকন চন্দ্র বলেন, এর আগেও ওই স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আমাকেও পথরোধ করছিল।

ওসি প্রদীপ কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। একই সঙ্গে ওইস্থান থেকে পরিত্যক্ত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জতিশ চন্দ্রকে উদ্ধার চেষ্টায় খোঁজ-খবর অব্যাহত রয়েছে।

লেখক