ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)২০২৪ ইংঃ সকাল ৬টা ৫০ মিনিটের সময় – বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় তাদেরকে আটক … বিস্তারিত পড়ুন

উত্তরবঙ্গের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিলেন, সাবেক এমপি রুমানা মাহমুদ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের উপর দিয়ে চলাচল করা সকল ট্রেন বন্ধের হুঁশিয়ারি দিলেন, সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ কোট চত্বরে সুশীল সমাজ ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়ী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি প্রদান করেন। পরে … বিস্তারিত পড়ুন

শরীয়তপুরে এক মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর অভিযোগ

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার এক মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপরে ভুক্তভোগী শিক্ষক তহিরুন নেছা তাকে শরীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়া প্রসঙ্গে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও তিনি পালং মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। … বিস্তারিত পড়ুন

শ্রমিকদল কর্মী হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামী শরীয়তপুরের সাবেক এমপিরা

শরীয়তপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শ্রমিকদল কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

শরিফুল ইসলাম রাকিব বিশেষ প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সংগঠনের উপজেলা সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। অনুষ্ঠানে উদ্বোধক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি সাধারণ সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী শ্রীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখা। আলোচনা সভায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তীর … বিস্তারিত পড়ুন

গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা সালাউদ্দিনের মার্তৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

মোঃ জামাল উদ্দিন (সিলেট)ঃ সিলেট জেলা যুবদলের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিনের মমতাময়ী মাতা মোছাম্মদ নুরুন নেছা (৬৫) গতকাল মঙ্গলবার বেলা ১.১৫ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর … বিস্তারিত পড়ুন

বগুড়ায় চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে খুন

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রানা মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন৷ এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজিনা বেগম (৩৮)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ঐ এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের আন্দোলন, জিটিসি’র প্রতি ক্ষোভ প্রকাশ 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার পাথর খনি। খনিতে বর্তমান শ্রমিকের সংখ্যা ৭৭৪ জন। প্রায় সময় শ্রমিকদের মাঝে ছোট খাটো উত্তেজনার সৃষ্টি হয়। গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত থেকে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। পাঁচ দফা দাবীতে আন্দোলন করছেন শ্রমিকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক আইন মেনে শ্রমিকদের বেতন-ভাতা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এর উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন