রাজবাড়ীতে ৬ জুন মঙ্গলবার জেলা প্রশাসন, রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে দুইদিন ব্যাপী মেলার সমাপনী দিনে ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্যের উপর বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহীল হাসান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলার প্রাণ ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।