ব্রেকিং নিউজ পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী

নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের নওগাঁ জেলা সফর উপলক্ষে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জনবলের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করা, জনবলসংকট নিরসন, কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

এ সময় সংশ্লিষ্টরা ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।

লেখক