ব্রেকিং নিউজ আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বরআত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও কার্যত চিকিৎসাসেবার বাইরে থাকায় কেন্দ্রটি সংস্কার, সম্প্রসারণ এবং এমবিবিএস চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৪১ মিনিটে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলমের উপস্থিতিতে স্থানীয়রা এসব দাবি তুলে ধরেন।

এ সময় এলাকাবাসী বলেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল হাটকালুপাড়া থেকে অনেক দূরে অবস্থিত। ফলে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে হৃদ্‌রোগসহ জটিল রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় অনেক সময় প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।

স্থানীয়রা জানান, হাটকালুপাড়া থেকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল বেশ দূরে হওয়ায় জরুরি রোগীদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে হৃদ্‌রোগসহ জটিল রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হলে প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।

তাঁরা বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি দ্রুত সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হাটকালুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবার আওতায় আনবে।

লেখক