ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপি। আজ (৮ নভেম্বর) রবিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরের ঢাকা মোড় কোচ চত্বর থেকে বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো ও মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স ও জহির বানিয়া।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক