রাজবাড়ীঃ
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ এর অভিযানে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা ও ১৩(তের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
মঙ্গলবার ০৬ জুন সারে আার ঘটিকার সময় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন জৌকুড়া পূর্বপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিন মিয়া (২৬) পিতা-মৃত আব্দুল করিম এর বসত বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ নিকবর গায়ান (৪৪), পিতা-মৃত নজর গায়ান, সাং-জৌকুড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচাশত) গ্রাম গাঁজা ও ১৩(তের) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।