মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র কমিউনিটি ক্লিনিক পূর্ণনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।গতকাল বুধবার সকাল এগারোটায় চল্লিশছত্র কমিউনিটি ক্লিনিক পূর্ণনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চল্লিশ ছত্র দাখিল মাদ্রাসার সুপার ও অত্র কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি (জমিদাতা) মোঃ হয়রত আলী। পরে চল্লিশ ছত্র কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ৯ নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ ফারুক হোসাইন উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগ বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হোসেন,অত্র কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি মোঃ শাহজাহান আলী,সহ সুপার মোঃ সিরাজুল ইসলাম,সহকারী মৌলভি মোঃ ইসহাক আলী, বিএসসি শিক্ষক ইউসুফ আলী,কৃষি শিক্ষক আব্দুল হাকিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।