রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালীতে ৩০ পিস ইয়াবাসহ কেসমত শেখ(৪৬) নামে একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ ।
৬ জুন মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে কালুখালী থানাধীন গঙ্গানন্দপুর সাকিনস্থ আব্দুল্লাহ মোড়ে রানার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারি কেসমতকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত কিসমত শেখ গঙ্গানন্দপুর গ্রামের মৃত মোনছের শেখের ছেলে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামি কেসমত শেখকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জনস্বার্থে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।