ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে দুই উপজেলাতে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে খুন হওয়ার এক নারী ও কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ।

বুধবার ৬ জুন সকালে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে খুন হওয়ার ভ্যানচালক হাসিবের (১২) মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ।

হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে। অন্যদিকে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের রাশিদার বাবার বাড়ি থেকে থেকে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কালুখালী
থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যেয় আর বাড়িতে ফিরে আসেনি হাসিব। পরে নিখোঁজ হাসিবের বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ সেই ডায়রির
তদন্তে বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করে। ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। দুইটি ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে অনেক কিছুই জানা গিয়েছে।

 

লেখক