ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,রংপুর বিভাগীয় কার্যালয় এবং গাইবান্ধা জেলা কার্যালয় এর যৌথ অভিযানে ১২ জুন সোমবার দুপুরে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদুল্লাপুর বাজারে অবস্থিত শেখ দই ঘরকে অনুনোমোদিত রঙ,ফ্লেভার ব্যবহার করে মিষ্টি তৈরি করার অপরাধে ৩০,০০০টাকা, সাদুল্লাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে তাদের উৎপাদিত খাদ্যপন্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না থাকায় ১৫,০০০ টাকা এবং নিরিবিলি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ১০,০০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,রংপুর বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক আজাহারুল ইসলাম,রংপুর বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন এবং গাইবান্ধা জেলা কার্যালয় এর সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব)মো:মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম রব্বানী এবং জেলা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

লেখক