ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান,আনসার সদস্যেকে প্রত্যাহার

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেবাগ্রহীতাকে হয়রানি করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় এক আনসার সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১২ জুন) বিকেলে দুদকের উপপরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই আনসার সদস্যের নাম সাদেক মিয়া।
দুদকের উপপরিচলক আতিকুর রহমান , আমাদের কাছে অভিযোগ ছিল শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য আছে। পরে সেখানে বিশেষ অভিযানে যাই। সেখানে গিয়ে আমরা বেশকিছু গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলেছি।। তাদের কাছ থেকে দালালের মাধ্যমে অতিরিক্ত তিন হাজার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এতে অফিসের একজন আনসার সদস্য জড়িত থাকার প্রমাণ পেয়েছি। ওই আনসার সদস্যকে মঙ্গলবারই (১৩ জুন) প্রত্যাহারের চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিস শরীয়তপুরের সহকারী পরিচালক নাজমুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

লেখক