ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা কৃষ অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৩জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একহাজার জন কৃষক কৃষাণীর মাঝে ১০কেজি Mop সার ১০কেজি DAP সার ও ৫ কেজি উফশী রোপা আমনের বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক অবঃ আব্দুল জলিল সরকার, বনগ্রাম ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকারের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত কৃষক কৃষাণী ও বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসারগণ।

লেখক