মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫টি প্রতিষ্ঠানকে ৫৫০০/( পাঁচ হাজার পাঁচ শত ) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ই জুন বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া বাজারে, ০৫ টি দোকানে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
পন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ০৩ টি মামলায় ৪,০০০/- সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০১ টি ৫০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ০১ টি মামলায় ১,০০০/- জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, পন্য বিক্রয়ে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় ও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া উপরোক্ত জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন সাথে ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম কালীগঞ্জ থানার পুলিশ।
সহকারী কমিশনার ( ভূমি) বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।