ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুরের ঝিনাইগাতী থানায় ৯ জুয়াড়ি গ্রেপ্তার

তৌহিদুর রহমান (শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী থানার অভিযানে আজ সোমবার ২০/০৬/২৩ ইং রাত তিনটা ১৫ মিনিটের সময় উপজেলার নাচন মহুরী এলাকা থেকে ৯ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে । জুয়া খেলারত অবস্থায় এরা হলো মৃত ময়ছর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২) আ: আজিজের ছেলে আকছার আলী (২৯) আ: সাত্তারের ছেলে আজিজুল হক (৪৭) আ: কাদেরের ছেলে মনির হোসেন (৩৭) মৃত কাশেম মন্ডলের ছেলে হাসান পলাশ (৪৫) আ: ওহাবের ছেলে আকরাম হোসেন (৪৫) খোকা মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (৪০) হারুন মিয়ার ছেলে কাজল মিয়া (৪২) ও সৈয়দুর রহমানে ছেলে কবীর হোসেন (৩৮) সর্ব সাং বিষ্ণপুর থানা ঝিনাইগাতী । ঝিনাইগাতী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে জুয়াড়িদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন । তারা প্রতিদিন রাতে জুয়া খেলায় বসে থাকে বলে এলাকায় জনশ্রোত রয়েছে । যার ফলে চুরি রাহাজানি প্রতারণা বৃদ্ধি পেয়ে যুব সমাজ ধবংসের দারপ্রান্তে চলে যাচ্ছে । এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ মনিরুল আলম ভূইয়া জানান অভিযান প্রতিদিন অব্যাহত আছে ঈদুল আজহা উপলক্ষে যে কোন অপরাধ ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি । গ্রেপ্তারকৃত জুয়াড়িদের আজ শেরপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

লেখক