ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী খানগঞ্জ আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত এবং বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ এর ৪র্থ তলা মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, হেদায়েত হোসেন সোহরাব , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার তন্মি, খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুর রহমান সোহান প্রমূখ। কর্মীসভায় সভাপতিত্ব করেন খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্রামুজ্জামান রঞ্জু চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু নাসির।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। নিজেদের টাকায় পদ্মা সেতু, ট্যানেল তৈরি হচ্ছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় বেড়েছে। মানুষের জীবনমান বেড়েছে। কিন্তু বিএনপি-জামাত আবারও পুরোনো চেহারায় ফিরে আসছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে হবে। এজন্য নিজেদের মধ্যে সব দ্বিধাদ্বদ্ব ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

লেখক