ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় ট্রাকের চাপায় আল ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। বৃহস্পতিবার (৬ জুলাই )রাত সাড়ে আটটার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক হলেন,বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাড়ীর পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়া যাওয়ার পথে মাটিডালী এলাকায় রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। ঠিক সেসময় পেছনে থাকা একটি মালবাহী ট্রাক তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যান এবং মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।তিনি আরও বলেন, ‘ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়েছে।মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লেখক