ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধায় প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেটকার থেকে ১ মণ গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় প্রাইভেট কার জব্দ ও শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতার শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২ নম্বর গেটের সামনে এক প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেফতার করা হয়। সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেটকার, মোবাইল ফোন জব্দ করা হছে। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেফতার শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক