ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় নতুনদিন এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি:

“জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তিক নতুনদিন শাখার আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে দশ ঘটিকায় USAID ও SMC এর অর্থায়নে সীমান্তিক নতুনদিন বড়লেখা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুনদিন উপজেলা সুপারভাইজার গীতাশ্রী রাণী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ডা: রুহুল আমিন, মো: ফজলে খুদা (SMC), মো: আতিকুজ্জামান (SMC), ডিস্ট্রিক্ট টিম লিডার মো: রেজাউল হকসহ আরোও অনেকে।
এসময় অতিথিবৃন্দরা পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক ব্যক্তব্য প্রদান করেন।

লেখক