ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,গ্রেফতার-১

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার পাঁচুপুর গ্রামের মো. জেহের আলী (৫০)।

জানা যায়, একই গ্রামের প্রতিবেশী জামাল সরদারের ৬ বছর বয়সী মেয়েকে জিনিস খাওয়ানোর প্রলোভন দিয়ে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে জেহের আলী ওই মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে লম্পট জেহের আলী পালিয়ে যায়। পরে খোঁজাখুজি করে তাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে মেয়ের বাবা জামাল সরদার বাদি হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান বলেন, মেয়ের জবানবন্দী রেকর্ডের জন্য তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আসামি জেহের আলীকে বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

লেখক