ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর কালুখালীতে ভ্রাম্যমান আদালত কারেন্টজাল ও চায়না দুয়ারি জব্দ, জরিমানা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীর কালুখালীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ, একটি বাঁধ অপসারণ এবং এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজীব। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) ইনছান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী প্রিয়া রানী দাস, ইব্রাহিম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনদিয়া ইউনিয়নের রূপসা সুইচগেট থেকে মহেন্দ্রপুর হয়ে পদ্মা নদীর কোল হয়ে পদ্মা পদ্মা নদী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল, বিপুল পরিমান চায়না দুয়ারি জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মৎস্যশিকারীরা পালিয়ে যায়। এসময় এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাহেব আলী। তিনি পাবনার আমিনপুর উপজেলার মীরপুর গ্রামের বাসিন্দা।
ইউএনও শাহ মো সজীব ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ জাল দিয়ে বিস্তৃত এলাকায় মাছ ধরা হচ্ছিলো। এছাড়া বাঁধ দিয়েও মাছ শিকার করা হচ্ছিলো। বাঁধ অপসারণ করা হয়েছে এবং জাল ও দুয়ারি পুড়িয়ে দেওয়া হয়েছে

লেখক