ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝালকাঠি পোনাবালিয়া ইউপি নির্বাচন নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেনের বিজয়

ঝালকাঠি প্রতিনিধি পার্থ বেপারীঃ

ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ ফারুক হোসেন ২৬৪৪ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। স্থানীয় একটি সূত্র জানায় ৯টি কেন্দ্রের ভোটের যোগফল করে দেখা যায় নৌকা প্রতিকের প্রার্থী মোঃ ফারুক হোসেন ৫৭০৬ ভোট ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী মোঃ ওয়ারেচ আলী খান ৩০৬২ ভোট পেয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহন করা হয়। ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৯৮২ জন।এর মধ্যে পুরুষ ৬ হাজার ৭৭৪ জন ও মহিলা ৬ হাজার ১৬৮ জন। চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন ও স্বতন্ত্র আনারস প্রর্থীকের প্রার্থী মোঃ ওয়ারেচ আলী খান, সদস্য ৯টি পদে ২৩ জন ও সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য ৬ জন প্রতিদ্বন্তিদ্বতা করেছেন।
ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে পুলিশ ও সিভিল প্রশাসন কঠোর অবস্থানে থেকে ভোট গ্রহনে সহায়তা করছেন। তারপরও যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছিল তাদেরকে কৌশলে নিবৃত করা হয়েছে এবং সকল ধরনের প্রভাব খাটানো থেকে বিরত রাখা হয়েছে। ভোট কেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক সতর্কতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সার্বিক পরিস্থিতি কঠোরতার সাথে পর্যবেক্ষন করেছেন।

লেখক