ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মাইক্রোবাসের চাপায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির ছেলে নিহত

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায়   মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত। ২০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার আলগাজ্জালি   স্কুলের সামনে এই  দূর্ঘটনাটি ঘটে।
নিহতের   তার নাম সৈকতুজ্জামান শুভ (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও  গোয়ালন্দ  কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জি এম এ মান্নান এর ছেলে। বসন্তপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
  আহত ব্যক্তির নাম  রাজু আহম্মেদ। তিনি একই এলাকার খোকন আলীর ছেলে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায় মোটরসাইকেল আরোহীরা রাস্তা পার হচ্ছিল। এসময় গোয়ালন্দ মোড় হতে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা  মোটরসাইকেল সহ রাস্তার উপর পরে যায়। সঙ্গে সঙ্গে আর একটি মাইক্রোবাস এসে আরোহীদের চাপা দেয়।
এসময় স্থানীয়রা তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর  শুভ মারা যান। আহত আরোহী রাজুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দূর্ঘটনার   খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়  জ্বরুরি বিভাগে দায়িত্বরত ডা. ওমর ফারুক পাটোয়ারী দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার কিছু ক্ষনে তিনি মারা যান। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাটানো হয়েছে।

লেখক