ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে দুই লক্ষ,দুই শত টাকা জরিমনা ভ্রাম্যমান আদালত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে অবৈধভাবে শীতলক্ষ্যা দখল করে জেডি নির্মাণ কাজ করায় দুই লক্ষ,দুই শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় ২৪শে জুলাই সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়া মোবাইল কোট পরিচালনা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০ এ কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ মকবুল হোসেন, উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাকারিয়া আল মামুন, মোক্তারপুর ইউপি ০৮ নং ওয়ার্ড সদস্য শামসুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক সরজমিন বার্তা পত্রিকার সাংবাদিক মোঃ সরোয়ার ও কালীগঞ্জ থানার পুলিশ এস.আই রফিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ।

লেখক