ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের কয়লাখনি রেলগেট সংলগ্ন শাহাগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল পৌনে ৭ টার দিকে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর শুনে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির মাথা থেথলানো ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে থাকতে পারে।
পার্বতীপুর রেলওয়ে থানার এসআই কাজল হক জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।

লেখক