ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কালুখালি উপজেলা বিএনপি নেতার মৃত্যু

রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির নেতা আব্দুর রহমান মন্ডল (৫৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । ২৭ জুলাই (বৃহস্পতিবার)
বিকেল ৪টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি মারা যান । তিনি কালুখালী উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন । পেশায় প্রেস ব্যবসায়ী আবদুর রহমানের
বাড়ি কালুখালী উপজেলায় বোয়ালিয়া ইউনিয়নের পাকাশিয়া গ্রামে ।তিনি দুই সন্তানের জনক ।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বলেন, আবদুর রহমান বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন ।
চার দিন আগে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় ।
তাঁর হার্টের সমস্যা ছিল । তাঁর হার্টে রিং পরানো হয়েছিল ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান ।
তিনি বলেন, আবদুর রহমানের এক ছেলে ও এক মেয়ে ।
মেয়েটি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হবে। মেয়েটি শিক্ষার্থী হিসেবে মেধাবী ।
মেয়ের এসএসসি পরীক্ষার ফলাফল দেখার আগেই তিনি মারা গেলেন । বিষয়টি খুব হৃদয় বিদারক ।

লেখক