ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীরের মৃত্যুতে শোক প্রকাশ

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়ন জামায়তের সাবেক আমীর মাষ্টার হোসাইন আহম্মদ সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা আমীর মাওঃ আব্দুল ওয়াহাব ছিদ্দিকী । শোকবাণীতে তিনি বলেন, মরহুম হোসাইন আহম্মদ সরদার একজন ভাল মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাষ্টার হোসাইন আহম্মদ (৮০) বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।শনিবার ২৯ ই জুলাই ২০২৩ দুপুর ২ঃ০০ টায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।

আজ ৩০ জুলাই জোহরের নামাজ শেষে মরহুমের নিজ গ্রাম তুলাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

লেখক