ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে স্বাগত মিছিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ২ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় মহাসমাবেশে আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও পথসভায় অনুষ্ঠিত হয়েছে।

৩১জুলাই বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বর এ-উপলক্ষ্যে স্বাগত মিছিল বের হয়ে সাদুল্লাপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে পথসভায় উপজেলা যুবলীগের সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানা সভাপতিত্বে ও তালুকদার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, সাবেক ছাত্রনেতা আশেক মাহমুদ পার্থ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ জেড এম মাজেদুর ইসলাম স্বাধীন,উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল মোস্তফা প্রমূখ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন যে ২ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় মহাসমাবেশে সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান সেই সঙ্গে সাদুল্লাপুর উপজেলায় জামাত, বিএনপি কোনো প্রকার জ্বালাও পোড়াও নৈরাজ্যের চেষ্টা করলে আওয়ামীলীগের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা যুবলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।

লেখক