ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় মিরসরাইয়ের তুসি

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য স্কাউট জাম্বুরিতে অংশ নিতে গেলেন মিরসরাই উপজেলার জেবি উচ্চ থেকে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী লুৎফা আঞ্জুমান তুসি। আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫ তম আসর। সম্মেলনে বাংলাদেশ থেকেও একটি দল যোগ দিবে। সে দলের সদস্য হিসেবে গেছেন তুসি। রোববার ( ৩০ জুলাই) রাত ১১.৫৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওয়ানা দেয় সে। তুসি উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামের বাসিন্দা নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও ফাতেমা গালর্স হাইস্কুলের সিনিয়র সহকারি শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের কন্যা। চারভাই বোনের মধ্যে তুসি তৃতীয়

জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরীতে আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অংশ নেবে। দেশের হয়ে এমন সম্মেলনে অংশগ্রহণ করা অত্যন্ত গর্ব ও আনন্দের। জেবি পরিবার তাঁর শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যোগদান শুধু মিরসরাই নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে।

লেখক